ইরানে আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ হামলা, ধূলিসাৎ ইসফাহান পরমাণু ঘাঁটি – বর্তমান নিউজ

ইরানের ইসফাহান পরমাণু ঘাঁটিতে মঙ্গলবার ভোররাতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বোমারু বিমানের এই হামলায় গোটা ইসফাহান শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’-এ এই বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে বিশাল আগুনের গোলা এবং ভয়াবহ ধ্বংসলীলা দেখা গেলেও হামলা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রকাশিত ভিডিওটি সরাসরি ইসফাহান পরমাণু কেন্দ্রে মার্কিন অভিযানেরই খণ্ডচিত্র।
এই হামলার পর ইসফাহান পরমাণু ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়, তবে ওই এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিপূর্বে তেহরানকে দেওয়া ১৫ দফা শর্তের সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই আক্রমণ ঘটল। এর আগে নাতানজ এবং হরমুজ প্রণালীর কাছেও আমেরিকা একই ধরনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বোমা ব্যবহার করেছিল।