ইরানের সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত – বর্তমান নিউজ

ইরানের সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত – বর্তমান নিউজ

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তেহরান তাঁকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একটি দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, তেহরানের পক্ষ থেকে বারবার এই প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের মতে, এই পদের প্রতি তাঁর কোনো আগ্রহ নেই এবং তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের আসাম্মতি জানিয়ে দিয়েছেন।

বর্তমানে মোজতবা খামেনেই ইরানের সুপ্রিম লিডার পদে থাকলেও তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। এরই মাঝে ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা জয়লাভ করেছে এবং বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তাঁর মতে, ইরান সরকার যুদ্ধ বন্ধ করতে চাইলেও অভ্যন্তরীণ জনরোষের ভয়ে তারা দোদুল্যমান অবস্থায় রয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প ১৫ দফা শর্ত দিলেও তা খারিজ করে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং পরমাণু কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণের মতো শর্তগুলোকে তেহরান ‘ফুৎকারে’ উড়িয়ে দিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁরা আমেরিকার সঙ্গে কোনো প্রকার আপোস বা চুক্তিতে আগ্রহী নন এবং এই সংঘাতের আবহে কোনো নমনীয়তা দেখানো হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *