ইরানের মসনদে কি এবার বড় রদবদল? ট্রাম্পের হুঁশিয়ারিতে ঘনীভূত যুদ্ধের মেঘ

ইরানের মসনদে কি এবার বড় রদবদল? ট্রাম্পের হুঁশিয়ারিতে ঘনীভূত যুদ্ধের মেঘ

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসা রণদামামার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন হওয়াকেই ‘সেরা সমাধান’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবন ও বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম থেকে শুরু করে যুদ্ধের বিভীষিকা—সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে সাধারণ জনজীবন।

কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও ওয়াশিংটন সামরিক শক্তি প্রদর্শনে কোনো খামতি রাখছে না। ইতিমত্যেই বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-কে আরব সাগরের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইজরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আমেরিকার এই পদক্ষেপ আদতে যুদ্ধের আগাম সঙ্কেত কি না, তা নিয়ে বাড়ছে উদ্বেগ। সাধারণ মানুষের আশঙ্কা, আলোচনার টেবিল ব্যর্থ হলে এই শক্তি প্রদর্শন অচিরেই এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *