ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান, দুই তরুণ অফিসারের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া

ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান, দুই তরুণ অফিসারের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া

আসামের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বায়ুসেনার গর্ব ‘সুখোই-৩০ এমকেআই’ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। যোরহাট এয়ারবেস থেকে ওড়ার কিছু সময় পরেই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। পরে দুর্গম পাহাড়ি এলাকায় ধ্বংসাবশেষের সঙ্গে উদ্ধার করা হয় দুই তরুণ বীর অফিসার স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের নিথর দেহ।

স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী, সন্ধ্যার অন্ধকারে নীলিপ ব্লকের পাহাড়ি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের ঝলক দেখা যায়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী যুদ্ধবিমান কেন দুর্ঘটনার মুখে পড়ল, তা নিয়ে সামরিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। বায়ুসেনার তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *