আর মিলবে না এক্সট্রা পেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম

আর মিলবে না এক্সট্রা পেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম

নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার বড়সড় বদল আনল সংসদ। এখন থেকে পরীক্ষার্থীরা আর আলাদা করে অতিরিক্ত লুজ শিট বা উত্তরপত্র পাবেন না। অর্থাৎ, নির্ধারিত পাতার মধ্যেই গুছিয়ে উত্তর শেষ করতে হবে ছাত্রছাত্রীদের। এই নিয়মের ফলে পরীক্ষার হলে উত্তর লেখার ধরণে আমূল পরিবর্তন আসতে চলেছে, যেখানে শব্দসংখ্যার সীমাবদ্ধতা বজায় রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সংসদ জানিয়েছে, চতুর্থ সেমিস্টারের জন্য ২৪ পাতা এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ১৬ পাতার উত্তরপত্র বরাদ্দ করা হয়েছে। বাড়তি পাতা না পাওয়ায় পরীক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর টু-দ্য-পয়েন্ট এবং সুনির্দিষ্টভাবে লিখতে হবে। অপ্রয়োজনীয় বড় উত্তর লেখার অভ্যাস ত্যাগ না করলে পরীক্ষার শেষ দিকে জায়গা সংকটে পড়ার প্রবল ঝুঁকি থাকবে সাধারণ পড়ুয়াদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *