আরজি করে অসাধ্যসাধন: পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপনে রক্ষা পেল যুবকের পা

আরজি করে অসাধ্যসাধন: পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপনে রক্ষা পেল যুবকের পা

পূর্ব ভারতে চিকিৎসা বিজ্ঞানে নতুন নজির গড়ল কলকাতার আরজি কর হাসপাতাল। এই প্রথম কোনো জীবিত ব্যক্তির শরীরে মৃত ব্যক্তির হাড় সফলভাবে প্রতিস্থাপন করা হলো। উত্তর ২৪ পরগনার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডলের ক্ষতিগ্রস্ত পা রক্ষা করতে চেন্নাই থেকে হাড় আনিয়ে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা। বর্তমানে রোগী স্থিতিশীল ও পর্যবেক্ষণে রয়েছেন।

২০২৩ সালে এক পথ দুর্ঘটনায় রিজাউদ্দিনের বাঁ পায়ের ফিমার হাড় ও লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে দুবার অস্ত্রোপচার করা হলেও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পা বাদ দেওয়ার উপক্রম হয়েছিল। এরপরই রাজ্য স্বাস্থ্যদপ্তরের সহায়তায় প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে হাড় সংগ্রহ করে ১৭ ফেব্রুয়ারি এই বিশেষ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই অস্ত্রোপচারের সাফল্য সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় এক বড় মাইলফলক। বেসরকারি ক্ষেত্রে যা অত্যন্ত ব্যয়বহুল, আরজি কর কর্তৃপক্ষ সেই পরিষেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে অসাধ্যসাধন করেছে। হাসপাতালের এই কৃতিত্বকে চিকিৎসকমহল সাধুবাদ জানাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *