আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় বিধ্বস্ত ইরান, মৃত্যু মিছিলে খামেনেই
March 1, 2026

দীর্ঘ উত্তেজনার পর শনিবার ইরানের মাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত ভিডিওতে তেহরানের সামরিক লক্ষ্যবস্তু ও ভূগর্ভস্থ বাঙ্কারে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে। এই অভিযানে আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা এবং স্টিলথ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
যৌথ বাহিনীর এই সাঁড়াশি আক্রমণে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইসহ একাধিক শীর্ষ আধিকারিকের মৃত্যু হয়েছে। ইজরায়েলি সেনার দাবি, তেহরানের প্রশাসনিক দপ্তর লক্ষ্য করে চালানো এই হামলায় শতাধিক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। বর্তমানে গোটা ইরানজুড়ে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসস্তূপের ছবি ফুটে উঠেছে।