আমেরিকার কাছে বাজার হারাবে বাংলাদেশ? শুল্কমুক্ত পণ্যের জোয়ারে রাজস্ব সংকটের আশঙ্কা

আমেরিকার কাছে বাজার হারাবে বাংলাদেশ? শুল্কমুক্ত পণ্যের জোয়ারে রাজস্ব সংকটের আশঙ্কা

নিউজ ডেস্ক : আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ১ শতাংশ শুল্ক ছাড় মিললেও, বিনিময়ে ৬ হাজারেরও বেশি মার্কিন পণ্যে আমদানিশুল্ক পুরোপুরি তুলে নিতে হচ্ছে ঢাকাকে। এর ফলে দেশীয় বাজারে মার্কিন পণ্যের দাপট বাড়বে এবং সাধারণ মানুষের কেনাকাটায় প্রভাব পড়বে। তবে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব আদায়ে বড়সড় ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই অসম চুক্তির ফলে ভারতসহ অন্যান্য দেশের তুলনায় রপ্তানিতে কিছুটা সুবিধা মিললেও স্থানীয় শিল্প ও ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। বিশেষ করে সাড়ে চার হাজার পণ্যে এখনই এবং বাকিগুলোতে ধাপে ধাপে শুল্ক শূন্য করায় আমদানিকৃত মার্কিন পণ্যের দাম কমলেও সরকারের আয়ের একটি বড় উৎস বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ নাগরিক সুবিধা পেলেও জাতীয় রাজস্বের এই ক্ষতি কীভাবে পূরণ হবে, তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *