আমেরিকান পণ্যে শুল্ক নেই, পকেটে টান পড়বে সাধারণ মানুষের? ইউনূসের বড় সিদ্ধান্তে জল্পনা! – বর্তমান নিউজ

আমেরিকান পণ্যে শুল্ক নেই, পকেটে টান পড়বে সাধারণ মানুষের? ইউনূসের বড় সিদ্ধান্তে জল্পনা! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক: আমেরিকার সাথে নতুন বাণিজ্য চুক্তিতে কি সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়বে? ওয়াশিংটন-ঢাকা চুক্তিতে মার্কিন পণ্যের শুল্ক নামমাত্র কমলেও, ঢাকাকে প্রায় ৬০০০ পণ্যে শুল্ক পুরোপুরি তুলে নিতে হচ্ছে। এতে দেশের রাজস্বে বড় ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়তে পারে।

বস্ত্র রপ্তানিতে ভারতকে টেক্কা দিতে গিয়ে বাংলাদেশ বড়সড় আর্থিক ঝুঁকির মুখে। একদিকে মার্কিন পণ্যে শুল্ক শূন্য হওয়ায় দেশীয় বাজার সস্তা আমদানিতে ছেয়ে যেতে পারে, অন্যদিকে সরকারের আয় কমলে জনকল্যাণমূলক কাজে টান পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় এই চুক্তির সুদূরপ্রসারী প্রভাব নিয়ে এখন তুঙ্গে বিতর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *