আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, আহত ৫ ভারতীয় নাগরিক – বর্তমান নিউজ

আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, আহত ৫ ভারতীয় নাগরিক – বর্তমান নিউজ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে এবার সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। খালিফা অর্থনৈতিক এলাকায় এই ক্ষেপণাস্ত্র হানা রুখে দেয় স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা। তবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার সময় সেটির ভাঙা অংশ নিচে ছিটকে পড়লে পাঁচজন ভারতীয় নাগরিক আহত হন।

আবু ধাবি প্রশাসন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সফলভাবে আক্রমণটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই শিল্পাঞ্চলে কর্মরত ভারতীয়দের শারীরিক অবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের এই ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা ভুল খবর না ছড়ানোর জন্য সতর্ক করেছে প্রশাসন।

ইরান ও ইজরায়েলের মধ্যকার এই সংঘাতের রেশ এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ধারাবাহিক সামরিক অভিযানের ফলে ইরান বর্তমানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন এবং তারা আলোচনার পথে আসতে আগ্রহী। যদিও এই ক্ষেপণাস্ত্র হামলার দায়ভার বা শান্তি আলোচনার বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *