আপনার লাখ টাকার কর্পোরেট চাকরি কি সত্যিই বিপদে

আপনার লাখ টাকার কর্পোরেট চাকরি কি সত্যিই বিপদে

নিউজ ডেস্ক : রাত জেগে ফাইল সামলানো বা মিটিংয়ের দিন বুঝি শেষ হতে চলল। মাইক্রোসফটের সতর্কবার্তা অনুযায়ী, আগামী এক-দেড় বছরের মধ্যে আপনার করা অফিসের অধিকাংশ কাজ দখল করে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষ করে যারা ডেটা অ্যানালাইসিস বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো নিয়মিত কাজ করেন, তাদের ওপর এই প্রভাব পড়বে সবথেকে বেশি। এর ফলে সাধারণ চাকুরিজীবীদের আয় ও কর্মসংস্থানের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে।

বিপজ্জনক বিষয় হলো, বড় বড় আইটি সংস্থাগুলো এখন মানুষের বদলে এআই সিস্টেম ব্যবহার করে খরচ কমানোর পথে হাঁটছে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সৃজনশীলতা ও জটিল সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় জোর দিলে টিকে থাকা সম্ভব। কারণ এআই তথ্যের কাজ দ্রুত করলেও মানুষের আবেগ ও বুদ্ধিমত্তার বিকল্প আজও তৈরি হয়নি। নিজেকে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়াই এখন সাধারণ মানুষের বাঁচার একমাত্র পথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *