আপনার এলাকায় কি কোনো সমস্যা আছে? এবার সরাসরি জানাবেন বাম নেতাদের!

নিউজ ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনার মনের কথা শুনতে অভিনব ডিজিটাল পথে হাঁটছে সিপিএম। চার দেওয়ালে বসে প্রতিশ্রুতি না দিয়ে এবার ‘আপনার মতামত, আমাদের ইস্তেহার’ স্লোগানকে হাতিয়ার করেছে তারা। সাধারণ মানুষের অভাব-অভিযোগ আর পরামর্শ সরাসরি নিতে প্রকাশ করা হয়েছে একটি ডিজিটাল লিঙ্ক। এর মাধ্যমে শুধু সমস্যা জানানোই নয়, তরুণ প্রজন্ম চাইলে দলের ‘ডিজিটাল ভলান্টিয়ার’ হিসেবেও নাম লেখাতে পারবেন।
বামেদের মতোই বিজেপিও জনমত সংগ্রহে কোমর বেঁধে মাঠে নেমেছে। পাড়ায় পাড়ায় ঘুরছে তাদের পরামর্শ গাড়ি, সেই সঙ্গে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট ফোন নম্বর। এদিকে রাজনৈতিক উত্তাপের মাঝেই জল্পনা বাড়ছে ভোটের দিনক্ষণ নিয়ে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই মার্চে নির্বাচন ঘোষণা হতে পারে। খবর মিলছে, এবার মাত্র ২-৩ দফাতেই ভোট প্রক্রিয়া সেরে ফেলতে পারে কমিশন, যার ফলে রাজ্যের সাধারণ ভোটারদের ওপর দীর্ঘকালীন নির্বাচনী বিধিনিষেধের প্রভাব এবার অনেকটাই কম পড়বে।