আকাশে বিরল আগুনের আংটি, আপনার রাশিতে কি বিপদ বাড়বে?

আকাশে বিরল আগুনের আংটি, আপনার রাশিতে কি বিপদ বাড়বে?

নিউজ ডেস্ক : ২০২৬ সালের শুরুতেই আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময় ‘রিং অফ ফায়ার’। আগামী ১৭ ফেব্রুয়ারি ফাল্গুনী অমাবস্যার দিনে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশিতে এই গ্রহণ ঘটার ফলে সাধারণ মানুষের জীবনে মানসিক অস্থিরতা ও সামাজিক পরিবর্তনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিকেল ৩টা ২৬ মিনিটে শুরু হওয়া এই গ্রহণ চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা। তবে ভারতবাসীদের জন্য স্বস্তির খবর হলো, এই গ্রহণ এদেশ থেকে দেখা যাবে না, ফলে কোনো সূতক কাল বা ধর্মীয় বিধিনিষেধ পালনের প্রয়োজন নেই। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারলেও, ভারতের সাধারণ জনজীবনে এর সরাসরি কোনো ভৌগোলিক প্রভাব পড়বে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *