আইফোনে ‘ডার্কসোর্ড’ স্পাইওয়্যারের হানা, ব্যাংক ব্যালেন্স ও ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা – বর্তমান নিউজ

আইফোনে ‘ডার্কসোর্ড’ স্পাইওয়্যারের হানা, ব্যাংক ব্যালেন্স ও ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা – বর্তমান নিউজ

বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের জন্য জারি হয়েছে তীব্র সতর্কতা। ‘ডার্কসোর্ড’ (DarkSword) নামক এক ভয়ংকর স্পাইওয়্যার বর্তমানে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের ওপর থাবা বসিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা হুবহু আসল ওয়েবসাইটের মতো দেখতে কিছু ভুয়ো লিঙ্ক ছড়িয়ে দিচ্ছে। অসাবধানতাবশত সেই ব্ল্যাকলিস্টেড লিঙ্কে ক্লিক করলেই ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং সংবেদনশীল ব্যাংকিং তথ্যের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের কবলে।

তদন্তে জানা গিয়েছে, এই হ্যাকিং প্রক্রিয়ায় মূলত আইওএস (iOS)-এর পুরনো ভার্সনগুলোকে নিশানা করা হচ্ছে। হ্যাকাররা অত্যন্ত সুক্ষ্মভাবে এই জাল বিস্তার করেছে, যা সাধারণ ব্যবহারকারীদের পক্ষে বোঝা প্রায় আসাম্ভব। বিশেষ করে যারা নিয়মিত অনলাইন লেনদেন করেন, তাদের জন্য এই বিপদ কয়েক গুণ বেশি। তড়িঘড়ি নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যক্তিগত ছবি বা চ্যাট জনসমক্ষে চলে আসার প্রবল আশঙ্কা থাকছে বলে জানানো হয়েছে।

এই ডিজিটাল সংকট মোকাবিলায় অ্যাপল ইতিমধ্যেই জরুরি সিকিউরিটি প্যাচ বা আপডেট জারি করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, জালিয়াতি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত আইওএস-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এছাড়া কোনো অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক লিঙ্ক বা পপ-আপ মেসেজে ক্লিক না করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্রেফ একটি ভুল ক্লিকের মাশুল হতে পারে আপনার সারাজীবনের সঞ্চয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *