আইপিএল ২০২৬: কেকেআরের ভাগ্য বদলে দিতে পারেন যে ৩ ক্রিকেটার – বর্তমান নিউজ

আইপিএল ২০২৬: কেকেআরের ভাগ্য বদলে দিতে পারেন যে ৩ ক্রিকেটার – বর্তমান নিউজ

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে চতুর্থবার খেতাব জয়ের লক্ষ্যে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। এবার দলের ভাগ্য পরিবর্তনে বিশেষ নজর থাকবে তিন ক্রিকেটারের ওপর।

প্রথমেই রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যাকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। আন্দ্রে রাসেলের অভাব পূরণে সমর্থকরা তাঁর ওপর ভরসা রাখছেন। দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাওয়া জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানী তাঁর গতি ও বাউন্স দিয়ে বোলিং বিভাগকে শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে।

তালিকায় তৃতীয় গুরুত্বপূর্ণ নাম উমরান মালিক। চোট সারিয়ে ফিরে আসা জম্মু-কাশ্মীরের এই গতিতারকা হর্ষিত রানা ও আকাশ দীপের অনুপস্থিতিতে পেস আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন। এই তিন তারকার পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে নাইট ব্রিগেডের এবারের সাফল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *