আইপিএল ২০২৬: ঈশানদের উড়িয়ে ২৬ বল হাতে রেখেই আরসিবির দাপুটে জয় – বর্তমান নিউজ

গত মরসুমের ছন্দ বজায় রেখে আইপিএল ২০২৬-এর শুরুতেই দাপট দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হায়দরাবাদের দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় গতবারের চ্যাম্পিয়নরা। ২৬ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে আরসিবি।
প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৯ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। দলের হয়ে ঈশান কিষান আক্রমণাত্মক ব্যাটিং করলেও শতরান পাননি। তবে শেষদিকে অনিকেত বর্মার ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস দলকে ২০০-র গণ্ডি পার করায়। আরসিবির বোলারদের মধ্যে জেকব ডাফি ও রোমারিয়ো শেফার্ড গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।
রান তাড়া করতে নেমে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ দেবদত্ত পাড়িক্কল মাত্র ২১ বলে বিধ্বংসী অর্ধশতরান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অধিনায়ক রজত পাটিদার ১২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে অভিজ্ঞ বিরাট কোহলি দাপুটে অর্ধশতরান হাঁকিয়ে দলকে জয় এনে দেন। হর্ষল পটেলের ওভারে চার-ছয়ের বৃষ্টি নামিয়ে জয় নিশ্চিত করেন তিনি।