আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: বিধানসভা ভোটের কারণে এক মাস ইডেনে ম্যাচ নেই – বর্তমান নিউজ

বিসিসিআই ২০২৬ আইপিএল মরসুমের দ্বিতীয় দফার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের কথা মাথায় রেখে বিসিসিআই এই চূড়ান্ত সূচি সাজিয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট গ্রহণের কথা রয়েছে।

নির্বাচনের কারণে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ রাখা হয়নি। ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচের পর কেকেআর দীর্ঘ এক মাস শহরের বাইরে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে। ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর ১৬ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের ইডেনে ফিরবে আইপিএল।

গ্রুপ পর্বে কেকেআর তাদের ১৪টি ম্যাচের মধ্যে ১২টি খেলবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে এবং মাত্র ২টি ম্যাচ খেলবে বিকেল ৩:৩০ মিনিটে। এবারের টুর্নামেন্টে মোট ১২ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্ৰুপ পর্যায়ের মোট ৭০টি ম্যাচ দেশের ১৩টি স্টেডিয়ামে আয়োজিত হবে, যার মধ্যে গুয়াহাটি ও রায়পুরকে বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *