অস্ট্রেলিয়া সফরে হয়রানির শিকার পাক হকি দল, মিথ্যাচারের কথা স্বীকার অধিনায়কের

অস্ট্রেলিয়া সফরে হয়রানির শিকার পাক হকি দল, মিথ্যাচারের কথা স্বীকার অধিনায়কের

এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছে পাকিস্তান হকি দল। সম্প্রতি এক ভিডিও বার্তায় অধিনায়ক আম্মাদ শাকিল বাট স্বীকার করেছেন যে, সিডনিতে নামার পর দীর্ঘ ১৫ ঘণ্টা তাদের হোটেলের অভাবে রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাব সত্ত্বেও দেশের সম্মান রক্ষার্থে তিনি আগে টিম ম্যানেজমেন্টের চাপে পড়ে মিথ্যা বলেছিলেন।

শাকিল বাট জানান, সিডনি থেকে হোবার্ট পর্যন্ত পুরো সফরেই অব্যবস্থাপনা ছিল তুঙ্গে। খেলোয়াড়দের নিজেদের খাবার রান্না করা থেকে শুরু করে বাসন মাজা ও শৌচাগার পরিষ্কারের মতো কাজও করতে হয়েছে। পাকিস্তান হকি ফেডারেশন ও স্পোর্টস বোর্ড হোটেল ভাড়ার মিথ্যা আশ্বাস দিলেও বাস্তবে কোনো ঘর বুকিং ছিল না, যা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

অধিনায়কের এই বিস্ফোরক স্বীকারোক্তিতে পাকিস্তান হকি ফেডারেশনের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। ভারতের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ভয়ে সত্য গোপন করতে বাধ্য করা হয়েছিল বলে তিনি জানান। এই ঘটনায় বিশ্ব ক্রীড়াঙ্গনে পাকিস্তান হকির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *