অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, জিমের বাইরে হামলায় ভাঙল নাক

অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, জিমের বাইরে হামলায় ভাঙল নাক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভয়াবহ বর্ণবিদ্বেষের শিকার হলেন ২২ বছর বয়সী এক ভারতীয় শিখ যুবক। পেশায় নার্স হরমনপ্রীত সিং মঙ্গলবার সকালে গিলংয়ের একটি জিমে শারীরিক কসরত করার সময় স্থানীয় যুবকদের হাতে হেনস্থার শিকার হন। অভিযুক্তরা তাঁকে লক্ষ্য করে ‘ভারতীয় কুকুর’ বলে গালিগালাজ করে এবং নিজ দেশে ফিরে যাওয়ার হুমকি দেয়।

জিম থেকে বেরোনোর পর তিন জন দুষ্কৃতী হরমনপ্রীতকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন যুবকের নাকে সজোরে আঘাত করলে তাঁর হাড় ভেঙে যায় এবং রক্তপাত শুরু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আক্রান্ত যুবক জানান, কোনো প্ররোচনা ছাড়াই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

গত বছর থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী বিক্ষোভ বৃদ্ধির পর ভারতীয়দের ওপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। এর আগে একাধিক ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে ভাঙচুরের ঘটনাও প্রকাশ্যে এসেছে। মেলবোর্নের এই সাম্প্রতিক আক্রমণ প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা ও আতঙ্কের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *