অলিম্পিক ভিলেজে ৩ দিনেই শেষ ১০ হাজার কন্ডোম
February 13, 2026

নিউজ ডেস্ক : মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিক্সে মাঠের লড়াইয়ের পাশাপাশি গেমস ভিলেজেও যেন উৎসবের মেজাজ। মাত্র তিন দিনের মাথায় আয়োজকদের সরবরাহ করা ১০ হাজার কন্ডোমের প্যাকেট ফুরিয়ে যাওয়ায় চরম সংকটের সৃষ্টি হয়েছে। অ্যাথলিটদের মধ্যে সুরক্ষার এই বিপুল চাহিদা দেখে কার্যত কপালে ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের।
গেমস ভিলেজে এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মনে কৌতূহল বাড়লেও, এটি মূলত অ্যাথলিটদের স্বাস্থ্য সচেতনতা ও অবাধ মেলামেশার প্রতিফলন। হঠাৎ এই ঘাটতি মেটাতে আয়োজকরা এখন হিমশিম খাচ্ছেন। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দ্রুত না পৌঁছালে খেলোয়াড়দের ব্যক্তিগত স্বাস্থ্য ও ভিলেজের অভ্যন্তরীণ শৃঙ্খলায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।