অভিষেক শর্মার অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব

অভিষেক শর্মার অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে চরম অফ-ফর্মে রয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। শেষ আটটি আন্তর্জাতিক ইনিংসে মোট পাঁচবার খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও তাঁর ব্যাটিং ব্যর্থতা নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

দলের ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও এখনই উদ্বিগ্ন হতে রাজি নন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিনি পরোক্ষভাবে অভিষেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সূর্যের মতে, পিচ অনুযায়ী পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্যাটারদের দায়িত্বশীল হওয়া জরুরি যাতে দল বড় রানের লক্ষ্যে পৌঁছাতে পারে।

এদিকে শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়ার দাপুটে ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে পৌঁছেছে ভারত। ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা নেন দুবে। ম্যাচ শেষে সূর্য জানান, দলে একাধিক বোলিং বিকল্প থাকা দলের জন্য ইতিবাচক এবং স্বাস্থ্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *