অদম্য ইচ্ছাশক্তি: ১১৫ কেজি ওজন তুলে জাতীয় স্তরে রুপো জয় মায়াভাইয়ের

অদম্য ইচ্ছাশক্তি: ১১৫ কেজি ওজন তুলে জাতীয় স্তরে রুপো জয় মায়াভাইয়ের

ভুল চিকিৎসায় পোলিও আক্রান্ত হয়ে চলনশক্তি হারানো গুজরাটের মায়াভাই ভাম্মার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনন্য নজির গড়লেন। ২০২৬ সালের জাতীয় প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ১১৫ কেজি ওজন তুলে রুপো জিতেছেন তিনি। এর আগে খেলো ইন্ডিয়া ও রাজ্য স্তরেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

সমাজতত্ত্বে স্নাতক মায়াভাই বর্তমানে আমদাবাদের ‘ব্লাইন্ড পিপলস অ্যাসোসিয়েশন’-এ প্রশিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি নিজের ব্যয়বহুল প্রশিক্ষণ ও ডায়েটের খরচ জোগাতে তিনি রাতে জোম্যাটোর ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করেন। প্রতিদিন রাতে কাস্টমাইজড স্কুটারে খাবার পৌঁছে দিয়ে তিনি নিজের স্বপ্নপূরণের লড়াই চালিয়ে যাচ্ছেন।

কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই মায়াভাইয়ের এই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে তাঁর একমাত্র লক্ষ্য এখন দেশের হয়ে সোনা জয় করা। মায়াভাইয়ের এই জীবনসংগ্রাম ও হার না মানা মানসিকতা বর্তমানে বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *